বাগেরহাটে ১০ টাকা কেজি ওএমএস চাল বিক্রি শুরু

করোনা ভাইরাসের কারণে বাগেরহাট জেলায় বিশেষ ওএমএসের মাধ্যমে একজন রেশনকার্ডধারী ১০ টাকা দরে মাসে ২০ কেজি চাল পাবেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে। এ মাসে কার্ডধারীরা ১০ কেজি চাল পাবেন। 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার তিনটি পৌরসভার দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের জন্য রেশনকার্ডের মাধ্যমে এ মাস থেকে বিশেষ ওএমএসের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হচ্ছে। 

এজন্য বাগেরহাট পৌরসভায় ৬ হাজার, মোংলা পৌরসভায় ১ হাজার ৮০০ ও মোরেলগঞ্জ পৌরসভায় ১ হাজার ৮০০ পরিবার রেশন কার্ডের জন্য মনোনীত করা হয়েছে। বাগেরহাট পৌরসভায় ন্যায্যমূল্যে চাল ও আটা বিক্রির জন্য ৯ জন, মোড়েলগঞ্জ পৌরসভায় তিন জন ও মোংলা পৌরসভায় ৫ জন ডিলার নিয়োগ করা হয়েছে।

জেলা খাদ্য কর্মকর্তা মনোতোষ কুমার মজুমদার জানান, জেলার তিনটি পৌরসভার ৯ হাজার ৬শ পরিবার রেশন কার্ডের সুবিধা পাবেন। এজন্য তিনটি পৌরসভায় প্রতিমাসে ১৯২ টন চাল বিক্রির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এসআই