দোহারে বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণ

দোহার ও নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোহার উপজেলার ৫টি ইউনিয়নের কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার আবু আশফাক উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। করোনা ভাইরাস পরিস্থিতি ও পবিত্র রমজান উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সুতারপাড়া, বিলাশপুর, রায়পাড়া, কুসুমহাটি, নয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এসব বিতরণ করা হয়। এ সময়  আড়াই হাজার মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।

বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল (প্রতি প্যাকেটে) ৮ কেজি চাল, ২ কেজি তেল, ২ কেজি আলু, এক কেজি পিয়াজ, এক কেজি ছোলা ও এক কেজি ডাল। 

এসময় আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালাম, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেছের, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পান্নু, বিএনপি নেতা হারুন-অর-রশিদ মাষ্টার, আব্দুল ওহাব মাষ্টার, ঢাকা জেলা যুবদলে সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, যুবদল নেতা জাহিদ ইকবাল, সাবেক ছাত্রদল নেতা সেন্টু ভূইয়া, জহিরুল ইসলাম প্রমুখ।

ইত্তেফাক/এসি