খুলনায় বজ্রপাতে শফিকুল ইসলাম মোল্লা (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের উলা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম মোল্লা উলা গ্রামের কেয়াম উদ্দিন মোল্লার ছেলে।
পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে শফিকুল ইসলাম বাড়ি থেকে ধান আনতে মাঠে যায়। সাড়ে ৫টার দিকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের ঘটনা ঘটে। দীর্ঘ সময় সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে ধানক্ষেতে যায়। সেখানে তারা তাকে ঝলসানো অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে। স্থানীয় ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান হিমাংসু বিশ্বাস বলেন, খবর পেয়ে শফিকুল ইসলামকে নিয়ে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ইত্তেফাক/আরকেজি