মনপুরায় এক যুবকের করোনা শনাক্ত

ভোলার মনপুরায় ঢাকা ফেরত এক যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ মাহমুদুর রশীদ। তবে ঢাকা ফেরত ওই যুবক সুস্থ রয়েছেন ও কোন উপসর্গ নেই বলে জানান তিনি।

২১ এপ্রিল মঙ্গলবার সকালে ওই যুবকসহ আরও দুইজন ঢাকা থেকে মনপুরা আসে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাটি মেডিকেল টিম গিয়ে তিনজনের নমুনা সংগ্রহ করে হোম কোয়ারেন্টাইনে রেখে আসে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় ওই যুবকের নমুনা পরীক্ষা শেষে করোনা শনাক্ত হয়। অপর দুইজনের  করোনা নেগেটিভ আসে। করোন আক্রান্ত যুবকের বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদুর রশীদ জানান, করোনা পজেটিভ আসা যুবক ঢাকার মিরপুরে চায়ের দোকানে কাজ করছিল। ২১ এপ্রিল মঙ্গলবার সকালে করোনা পজেটিভ যুবক সহ একই ইউনিয়নের অন্য একজন ও হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন চরযতিনের একজন ঢাকা থেকে মনপুরায় নিজ বাড়িতে আসে। খবর পেয়ে তাদের বাড়িতে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা শেষে নমুনা সংগ্রহ করে হোম কোয়ারেন্টাইনে রেখে আসা হয়। পরে সংগৃহীত নমুনা পরীক্ষা জন্য পাঠালে বৃহস্পতিবার রাতে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ঢাকা ফেরত একজনের করোনা পজেটিভ আসে।

এই ব্যাপারে রাত সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস জানান, মনপুরায় ঢাকা ফেরত এক যুবকের করোনা শনাক্ত হয়েছে।

উল্লেখ্য, মনপুরায় এই পর্যন্ত ৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। প্রথম ধাপে ৪ জন । পরে ২১ এপ্রিল মঙ্গলবার পাঠানো হয় ৩ জনের। এই ৭ জনের মধ্যে ঢাকা ফেরত এক যুবকের করোনা পজেটিভ।

ইত্তেফাক/এমআরএম