রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরও এক কর্মী করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের পরিচ্ছন্নতাকর্মী (৩৭)করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুনময় পোদ্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে আমাদের হাসপাতালের একজন কর্মী আক্রান্ত হয়েছেন। এর আগে ১জন চিকিৎসক, ৩ জন কর্মীসহ উপজেলাব্যাপী ১৫জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত রোগীদের বিষয়ে আইইডিসিআর এর পরামর্শ মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন,আমরা সচেতনা সৃষ্টির মাধ্যমে সংক্রমণ এড়ানোর চেষ্টা করছি। আক্রান্ত রোগীদের সাথে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রেখে তাদের আশপাশের বাড়িসহ উপজেলাব্যাপী লকডাউন জোরদার করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম