কর্মহীন ব্যবসায়ী ও করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে মানিকগঞ্জ চেম্বার

মানিকগঞ্জে কর্মহীন ব্যবসায়ী ও করোনায় ক্ষতিগ্রস্ত  ৩০০ পরিবারের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করেছে মানিকগঞ্জ  চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কর্নেল মালেক টাওয়ারে অফিস প্রাঙ্গণে এই খাদ্যসহায়তা দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, মানিকগঞ্জ সদর ইউএনও  ইকবাল হোসেন, চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আফসার উদ্দিন সরকার, ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম পরান, ডাইরেক্টর  সুলতানুল আজম খান আপেল, ডাইরেক্টর সুদেব কুমার সাহা, ডাইরেক্টর মাসুদুল কামরুল হক, ডাইরেক্টর জাহিদুল ইসলাম জাহিদ, ডাইরেক্টর আবু বকর সিদ্দিক খান তূষার, ডাইরেক্টর আব্দুল জলিল, ডাইরেক্টর আক্কাছ আলী, আবুল বাশার, মশিউর রহমান শিমুল, সহিদুর রহমান, শহিদুল ইসলাম সুজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসি