২০১৯-২০ অর্থবছরে চীন মোট ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে। তবে ২০২০ সালের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) শেষে মোট উত্পাদন প্রবৃদ্ধি (জিডিপি) ৬ দশমিক ৮ শতাংশ সংকোচনের কথা জানিয়েছে চীন সরকার। পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় এই মন্দাবস্থা দেখা গেছে করোনা ভাইরাস পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতায়। ১৯৯২ সালের পর এই প্রথম ঋণাত্মক অবস্থানে চলে গেল চীনের অর্থনীতি।