অনেক বছর ধরেই সংকটকালে টিকে থাকতে ধনাঢ্য আমেরিকানদের পছন্দের গন্তব্য হিসেবে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। প্রশান্ত মহাসাগরীয় এ দ্বীপরাষ্ট্রটি করোনা ভাইরাসের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের মাধ্যমে বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছে। অনেক আগেই চার সপ্তাহের লকডাউন ঘোষণা করায় এখন আক্রান্তের চেয়ে আরোগ্য হওয়াদের সংখ্যা বেশি। নভেল করোনা ভাইরাসে নিউজিল্যান্ডে মারা গেছে মাত্র ১২ জন, যেখানে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৩৯ হাজার ছাড়িয়ে গেছে।
— নাঈমা সুলতানা