মন্ত্রীর গানম্যানের গুলিতে শহিদের পর মারা গেলেন মাহিম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হকের গানম্যান কিশোর কুমারের গুলিতে শহিত নিহত হওয়ার সাতদিন পর গুলিবিদ্ধ মহিম মারা গেছেন। আজ সন্ধ্যায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন তার স্ত্রী পারভীন বেগম ও ভাই রহিম। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অর্থের অভাবে মহিমের লাশ হাসপাতাল থেকে আনা যাচ্ছে না।
 
গুলিতে নিহত শহিদ ও মহিমের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা গ্রামে। মির্জাপুর ও  কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী কুতুবদিয়া এলাকায় গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। র‌্যাব, ডিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত গত শুক্রবার ( ১৭ এপ্রিল) আশুলিয়া থানার শিমুলিয়া এলাকা থেকে কিশোর কুমারকে গ্রেফতার করে। 

আরও পড়ুন: চান্দিনায় পত্রিকার হকারদের মধ্যে বিভিন্ন উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ

পুলিশ অফিসার মো. ছানোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, কিশোর কুমারের নামে পুলিশের পক্ষ থেকে একটি অস্ত্র মামলা এবং এর আগে নিহত শহিদের স্ত্রী বাদি হয়ে একটি খুনের মামলা করেছেন। দুইটি মামলার তদন্ত চলছে। কিমোরকে কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। বর্তমানে সে  জেল হাজতে রয়েছে। মহিম মারা যাওয়ায় শুক্রবার মহিমের ভাই আব্দুর রহিম বাদি হয়ে আরও একটি হত্যা মামলা করবেন বলে জানিয়েছেন। সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনার পর গাজীপুর মহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে গ্রামের বাড়িতে দাফন করা হবে। 

ইত্তেফাক/এসি