মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রমেশ চন্দ্র সরকারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এলাকার দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে রমেশ চন্দ্র সরকারে নিজ এলাকা মাগুরার শ্রীপুর উপজেলার বটিয়াখালী, দেবীনগর, হাজরাতলা ও মধুপুর গ্রামের দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। রমেশ সরকারে ছোট ছেলে বিজন সরকার গ্রামে গ্রামে ঘুরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
রমেশ সরকারে বড় ছেলে ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিপ্লব সরকার জানান, প্রতি বছর বাবার মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, কীর্তন ও সাধুসেবায় ব্যস্ত থেকে সান্ত্বনা খুঁজে পেতাম। এবার করোনা ভাইরাসের কারণে সম্ভব হয়নি। আজ অঞ্চলের কয়েকটা গ্রামের দুস্থ পরিবারের কিছু চাল, ডাল ও তেল তুলে দিতে পেরে কিছুটা সান্ত্বনা খুঁজে পেলাম।
২০১৫ সালের ২৫ এপ্রিল মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রমেশ চন্দ্র সরকার নিজ বাসায় হৃদরোগে মারা যান।
ইত্তেফাক/ইউবি