শুরু হয়েছে মুসলিম উম্মার পবিত্র মাস মাহে রমজান। পুরো মাস রোজা রfখেন ধর্মপ্রাণ মুসলিমরা। তবে রোজা জন্য দিনের নির্দিষ্ট সীমা রেখা থাকলেও ঠিক কত ঘণ্টা পানাহার পরিহার করবে এমন কোন সময় বাধা নেই। এটি নির্ভর করে দেশ ও অঞ্চলের উপর। সে দিক থেকে এবার সব চেয়ে বড় দিনের রোজা রাখতে হচ্ছে রাশিয়ার ধর্মপ্রাণ মুসলমানদের।
গালফ নিউজ বলছে, মোসলমানদের রোজার রাখার জন্য ফজরের পূর্বে থেকে মাগরিব পর্যন্ত পানাহার পরিহার করে থাকে। অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল রকম খাদ্য ও পানীয় পান করা থেকে বিরত থাকেন ইসলাম ধর্মের রোজাদার মানুষেরা।
সেই দিক থেকে রাশিয়ার মরমেন্স্ক এ পাঁচ ঘণ্টার কম সময় অন্ধকার থাকে। এখানে সূর্য উঠে ২ টা ১৬ মিনিটে। প্রতিবেদনে দেখা যায়, দেশটিতে প্রায় ১৯ ঘণ্টার বেশি সময় ধর্ম প্রাণ মুসল্লিদের রোজা করতে হয়। গত ২৪ এপ্রিল শুক্রবার প্রথম রোজা পালন করেছে রাশিয়ার মরমেন্স্ক এর মানুষ। এরা এ দিন ১৯ ঘণ্টা ১৩ মিনিট ধরে রোজা রাখতে হয়েছে।
আরও পড়ুন: লকডাউন না মানায় ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার ৩৪ হাজার
সেদিক থেকে গত ২৪ এপ্রিল আইসল্যান্ডে ১৮ ঘণ্টা ১৪ মিনিট, রাশিয়ার মস্কো ১৭ ঘণ্টা ১৭ মিনিট, ভারতের দিল্লিতে ১৪ ঘণ্টা ৩৩ মিনিট, দুবাই ১৪ ঘণ্টা ২২ মিনিট, নিউ ইয়র্ক ১৫ ঘণ্টা, সৌদি আরবের রিয়াদে ১২ ঘণ্টা ৫৭ মিনিট রোজা রেখেছে।
ইত্তেফাক/আরআই