ভোলার মনপুরার মেঘনায় লকডাউন অমান্য করে যাত্রী পারাপার করায় দুই মাঝিকে আটকের পর একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা ১১টায় উপজেলার চর শামসুদ্দিনে যাত্রীসহ ট্রালের ওই দুই মাঝিকে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।
আটক মাঝিরা হলেন, উপজেলার বিচ্ছিন্ন কলাতলী চরের বাসিন্দা শাহিন মাঝি (৩২) ও জামাল মাঝি (৩৩)।
মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার ওয়ালী উল্লা জানান, মেঘনায় নিয়মিত টহল দেওয়ার সময় ১২ জনের যাত্রীবাহী ট্রলার আটক করে কোস্টগার্ড। ওই ট্রলারে থাকা ১২ যাত্রীদের ফের কলাতলীর চরে ফেরত পাঠানো হয়।
আরও পড়ুন: ইন্দুরকানীতে দিনের বেলা প্রকাশ্যে কুপিয়ে হত্যা
ইউএনও বিপুল চন্দ্র দাস জানান, লকডাউন ভেঙ্গে মেঘনায় যাত্রী পারাপারের দায়ে আটককৃত দুই মাঝিকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এসি