আড়িয়ালবিলে ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়ালবিলের কৃষক মালেক মোড়লের তিন বিঘা জমির ধান কেটে দিল আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা এ ধান কাটেন। 

ধান কাটায় অংশ নেয় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ স¤পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু  এবং শ্রীনগর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিশাদ শিকদারসহ কেন্দ্রীয় এবং জেলার নেতৃবৃন্দ। 

আরও পড়ুনঃ বিতর্কিত পোস্টের জন্য কঙ্গনার বিরুদ্ধে মামলা

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত এই দুর্যোগকালীন মুহুর্তে প্রান্তিক কৃষকের ধানকাটাসহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ৬৪ জেলার প্রতিটি থানায় অসহায় সাধারণ মানুষের পাশে থাকার জন্য অঙ্গিকারবদ্ধ। 

এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ আড়িয়ল বিলে ধান কেটে দিয়ে যায়। 

সভাপতির নির্মল রঞ্জন গুহ বলেন, নেত্রী এবং আওয়ামী লীগের  কর্মসূচি মোতাবেক স্বেচ্ছাসেবকলীগ এই আপদকালীন মুহুর্তে সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে থাকবে। 

এছাড়া ধান কাটা শেষে নেতৃবৃন্দ কৃষকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

 

ইত্তেফাক/এমএএম