কোয়ারেন্টাইন নিয়ে প্রকাশ পেল রোকন ইমনের লিরিক্যাল ভিডিও

'আমি কোয়ারেন্টাইনে, কোভিড নাইনটিনে, আজ চেনা রাস্তা অচেনা মনে হয়, নাই কোলাহল ওই মোড়ে। ট্যারেসে দাঁড়িয়ে দেখছি বিশ্ব, আমি বন্দি গৃহ-কারাগারে।'

করোনার ভয়াল ছোবলে বিশ্বজুড়ে যখন বাড়ছে মৃত্যুর মিছিল। গৃহবন্দি হয়ে পড়েছে মানুষ। পৃথিবীর এই ক্রান্তিকালে মানুষের অসহায়ত্বকে মর্মস্পর্শী কথায় ও সুরে কণ্ঠে তুলে এনেছেন কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক রোকন ইমন। তার গাওয়া লিরিক্যাল ভিডিওটির শিরোনাম 'আমি কোয়ারেন্টিনে'। গানটির কথা লিখেছেন শিফাত শাহরিয়ার। সুর, সংগীত করেছেন শিল্পী নিজেই।

গানটি সম্পর্কে রোকন ইমন বলেন, গানটি কোনো ব্যবসায়ীক উদ্দেশ্যে করা নয়। বর্তমান বাস্তবতায় গৃহবন্দি মানুষের একাকীত্ব ও অসহায়ত্বকে অনুভব করছি নিজেকে দিয়ে। তাই গানটি প্রকাশ করা।

উল্লেখ্য, রোকন ইমনের নিজস্ব ইউটিউব চ্যানেল Rokon Emon থেকে গানটি প্রকাশ পেয়েছে।

গানের লিংক: https://youtu.be/fuNxkWi25LU

ইত্তেফাক/আরএ