কেশবপুরে চিকিৎসকসহ ২ ব্যক্তি করোনা আক্রান্ত 

যশোরের কেশবপুরে এক চিকিৎসকসহ ২ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় ৩ বাড়ি লকডাউন করা হয়েছে।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাবে কর্মরত একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের (৩৫) করোনা উপসর্গ দেখা দিয়ে ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। রবিবার রিপোর্টে তার করোনা ভাইরাস ধরা পড়ে।

অপরদিকে, উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের ধর্মপুর গ্রামের এক গৃহবধূ সম্প্রতি ভারত থেকে দেশে আসেন। তার করোনা উপসর্গ দেখা দিলে ২১ এপ্রিল তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার তার শরীরেও করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দুজনই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। 

আরো পড়ুন : ভারত কখনই আমাদের যোগ্য প্রতিদ্বন্দ্বী ছিলও না

উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, করোনা আক্রান্ত গৃহবধূরর বাবার বাড়ি ও স্বামীর বাড়ি এবং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ভাড়া বাড়ি লকডাউন করা হয়েছে। 

ইত্তেফাক/ইউবি