ভোলার চরফ্যাশনের আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামে রবিবার সকালে করোনা ভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মাহমুদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মাহমুদা বেগম আমিনাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ হালিমাবাদ গ্রামের সুলতান আহমেদের স্ত্রী। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।
আমিনাবাদ ইউপি চেয়ারম্যান মো. জামাল উদ্দিন জানান, করোনার নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই নারীর স্বামী সুলতান আহমেদ চট্টগ্রাম থেকে বাড়ি আসেন। তার সংস্পর্শে এসে এই নারী অসুস্থ হন। তবে সুলতান আহমেদ সুস্থ আছেন।
আরো পড়ুন : ঝিনাইদহে করোনা উপসর্গে প্রতিবন্ধি কিশোরের মৃত্যু
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক জানান, ওই নারী সর্দি জ্বর ও শ্বাসকষ্টে মারা গেছে। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি