কেশবপুর সাংবাদিকদের আর্থিক প্রণোদনা দিলেন উপজেলা চেয়ারম্যান

কেশবপুর প্রেসক্লাবে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতা করেন। প্রেসক্লাবের উদ্যোগে এ সচেতনতামূলক আলোচনাসভার আয়োজন করা হয়।

রবিবার সকালে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে সংগঠনের কনফারেন্স রুমে প্রধান অতিথির আলোচনা শেষে সাংবাদিকদের প্রণোদনা হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে তিনি করোনার মধ্যে কাজ করার জন্য সাংবাদিকদের পিপিই দেয়ার ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, সাংবাদিক আব্দুস সাত্তার, রুহুল কুদ্দুস, জয়দেব চক্রবর্তী, নুরুল ইসলাম খান, সামছুর রহমান, শাহীনুর রহমান,তন্ময় মিত্র বাপী, শেখ শাহীনুর রহমান, রাবেয়া ইকবাল প্রমুখ।

ইত্তেফাক/আরএ