সিলেটে ১০ টাকা কেজির চালসহ ট্রাক জব্দ,  গ্রেফতার ৫  

সিলেট জেলার সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে  ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির চাল অন্য দোকানে বিক্রির চেষ্টাকালে জনতা আটক করে পুলিশে খবর দেয়। রবিবার দুপুরে পুলিশ চালসহ ট্রাক জব্দ করেছে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়। ট্রাকে ৫৭০ বস্তা চাল থাকার কথা থাকলেও ৩৪৬ বস্তা চাল পাওয়া গেছে।। বাকি চাল কোথায় গেলো দা নিয়ে তদন্ত চলছে। 

স্থানীয় সূত্র জানায়, বস্তা প্রতি ৩০ কেজি ওজনের ৫৭০ বস্তা চাল কসকনকপুর নিয়ে যাওয়ার কথা ডিলার আব্দুল মুকিতের। কিন্তু পথে মধ্যে আরেকটি দোকানে চাল নামানোর সময় জনতা দেখে ফেলে। এক পর্যায়ে উত্তেজিত জনতা চালের গাড়ি আচকায় এবং লুটপাট চালায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ- বিয়ানীবাজার সার্কেল) সুদীপ্ত রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা খাদ্য কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

আরো পড়ুন : যশোর জেলা লকডাউন ঘোষণা

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ গণমাধ্যমকে বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চাল মিলারের কাছ থেকে ডিলার নিয়ে আসেন। কিন্তু প্রশাসন, পুলিশ, উপজেলা খাদ্য কর্মকর্তা কেউ এ খবর জানেন না। ডিলার আব্দুল মুকিত, মানিকপুরের খলিলুর রহমান ও বারঠাকুরীর হোসেন আহমদ মিলে চাল আনেন। কিন্তু তারা নির্দিষ্ট স্থানে চাল না নামিয়ে অন্যত্র নামান। জনতা বিষয়টি আঁচ করতে পেরে উত্তেজিত হয়। এক পর্যায়ে লুটপাট শুরু করে। পুলিশ চালের গাড়িটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। 

 

ইত্তেফাক/ইউবি