ঝিনাইদহে আরো ৪জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে নতুন করে ৩জন স্বাস্থ্যকর্মীসহ ৪জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় মোট ১৩জন করোনায় আক্রান্ত হলো।

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, নতুন আক্রান্তদের দুজন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন কর্মী, ঝিনাইদহ উপজেলার একজন সহকারি স্যানেটারি ইন্সপেক্টর ও হরিণাকুন্ডু উপজেলায় একজন রয়েছে।

ইত্তেফাক/আরকেজি