কিছু পেশার মানুষের ‘লকডাউনের’ মধ্যেও ঘরে বসে থাকার সুযোগ নেই। যেমন:পুলিশ, আর্মি, সাংবাদিক, চিকিত্সক, সিটি কর্পোরেশন ও সেবাদানকারী অন্য প্রতিষ্ঠান কর্মীদের। এই সময়ে যদি বাইরে যেতেই হয়, তাহলে আপনাকে অবশ্যই কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। এগুলো হলো—
n বাসা থেকে বের হওয়ার সময় প্রতিদিন নতুন মাস্ক নিয়ে বের হোন। একটি মাস্ক এক দিনই ব্যবহার করা ভালো।
n সঙ্গে নিয়ে নিন ছোট্ট একটি হ্যান্ড স্যানিটাইজার বা হেক্সিসল! প্রয়োজনের সময় ব্যবহার করুন।
n কারো সঙ্গে শেয়ার করে রিকশায় চড়বেন না। যদি চড়তেই হয় তবে যথাসম্ভব দূরত্ব বজায় রাখুন। তবে প্রথমেই স্যানিটাইজার অথবা হেক্সিসল দিয়ে রিকশার আসন পরিষ্কার করে নিন।
n ভাড়া পরিশোধ করার পর দুই হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন।
n রাস্তার পাশে পাওয়া চা-পানি পান ও ধূমপান থেকে বিরত থাকুন।
n অফিসে প্রবেশের আগে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধুয়ে নিন।
n অফিসের টেবিলে হেক্সিসল রেখে দিন— যেন প্রয়োজন হলে হাত পরিষ্কার করে নিতে পারেন।
n অফিসেও মাস্ক ব্যবহার করুন। অযথা আড্ডা থেকে বিরত থাকুন।
n সহকর্মীদের থেকে অন্তত ২ মিটার দূরত্বে অবস্থান করার চেষ্টা করুন।
n বাসায় প্রবেশের পর প্রতিদিনই সব জামা-কাপড় ধুয়ে দিন। মোবাইল, ব্যাগ, চশমা বা হাতের যে কোনো কিছু—যা সারাদিন ব্যবহার করেছেন তা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন।
n অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর বাসার অন্য বস্তু স্পর্শ করুন।