নোয়াখালী-২ আসনের নাটেশ্বর কেন্দ্রে শনিবার রাত ১১টার দিকে হামলার ঘটনা ঘটেছে। নাটেশ্বর ইউনিয়নের মধ্য নাটেশ্বর ইসলামিয়া এবতেদায়ি নূরানি মাদরাসা কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। হামলায় প্রিসাইডিং অফিসারসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। নোয়াখালীর এসপি ইলিয়াস শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হামলাকারীরা ব্যালট পেপার, ব্যালেট বাক্স সব নিয়ে গেছে। প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং অফিসারসহ সাতজনকে ব্যাপক মারধর করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি