নাসিরনগরে রাস্তা নিয়ে মারামারি, শিশু নিহত

নাসিরনগরে দুই পরিবারের মধ্যে রাস্তার জায়গায় ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় শিশু নিহত ও নারীসহ ৬ জন আহত হয়েছে। সোমবার বিকালে গোর্কণ গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার গোকর্ণ গ্রামে বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে তাবিদ মিয়া স্ত্রী জোসনা বেগমের সঙ্গে একেই গ্রামের জসিম মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিম মিয়া লোকজন জোসনা বেগমের উপর হামলা করলে আত্মরক্ষার জন্য দৌড়ে পাশ্ববর্তী ননদ হাসনা বেগমের ঘরে চলে যায়। প্রতিপক্ষ লোকজন ওই ঘরে গিয়ে হামলা চালালে নানী হাসনার কোলে থাকা রাজু মিয়ার ২মাসের শিশু সন্তান ফারিয়া মাথায় আঘাত প্রাপ্ত হলে ঘটনাস্থলেই মারা যায়। এসময় হামলায় জোসনা বেগমসহ ৬ জন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এমদাদ উল্লাহ (২৫) ও মুরসালিনকে (১৮) গ্রেফতার করা হয়েছে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা প্রস্তুতি চলছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


ইত্তেফাক/আরকেজি