মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে সমর্থন দিলেন স্পিকার ন্যান্সি পেলোসি

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন দিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। 

আগামী ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। 

সোমবার এক ভিডিও বার্তায় ন্যান্সি পেলোসি বলেন, বাইডেনের সরকারে কাজ করার অভিজ্ঞতা আছে। এর আগে সিনেটর এলিজাবেথ ওয়ারেন, বার্নি স্যান্ডার্স, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর ধারাবাহিকভাবে সমর্থন জানান। রয়টার্স