পীরগঞ্জে আরো দুইজন নভেল করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঢাকা ও গাজীপুর থেকে আসা দুই যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার রাতে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে উপজেলায় ৩ জন কোভিড-১৯ আক্রান্ত হলেন।

ইউএনও রেজাউল করিম জানান, আক্রান্ত দুইজনই গার্মেন্টস কর্মী। তারা ঢাকার মিরপুর-১৩ ফেরত পীরগঞ্জের জাবরহাট ইউনিয়নের খাড়িপাড়া গ্রামের যুবক মকলেসুর (১৯) ও গাজীপুর ফেরত একই ইউনিয়নের চন্দরিয়া আমীরপাড়া গ্রামের যুবক আহাদ আলী (২৫)। ওই ২টি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।

ইউএনও জানান, গত ৯ মার্চ ঢাকার মিরপুর ও গাজীপুর থেকে ফেরত ২ জনের পীরগঞ্জ সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে (সঙ্গ নিরোধ) ছিল। এ সময় ২১ এপ্রিল মেডিকেল টিম তাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সোমবারে প্রাপ্ত রিপোর্টে তাদের শরীরে কোভিড-১৯ পজিটিভ উপস্থিতি আছে বলে জানা যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল জব্বার জানান, আক্রান্ত দুইজনসহ তাদের সংস্পর্শে যারা এসেছিল তাদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। ততদিন ওই দুইজনকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেয়া হবে।

ইত্তেফাক/আরএ