করোনা গায়ক দিনমজুর সাইফুল ইসলাম 

মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে গণসচেতনতামূলক গান গেয়েছেন সাইফুল ইসলাম নামে এক দিন মজুর। তার বাবার নাম মৃত আব্দুস ছামাদ প্রামানিক। উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম এলাকায় তার বাড়ি।

এদিকে ওই দিনমজুরের গাওয়া সচেতনতামূলক গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ইউটিউব চ্যানেলে ছড়িয়ে পড়লে মানুষ তাকে ভালোবেসে করোনা গায়ক বলে ডাকতে শুরু করেছেন।

আরও পড়ুনঃ অসহায় ক্রীড়াবিদদের পাশে দাঁড়ালেন তামিম ইকবাল

গানের কথা “বাংলাদেশের বাঙ্গালী, আমি সকলকে বলি, করোনাভাইরাস হতে এড়িয়ে চলি। বাংলাদেশের সরকার, সেবা করছে সবার, করোনাভাইরাস প্রতিরোধ করিবার। করোনা ভাইরাসের লক্ষণ, আমি বলবো গো এখন, ঠান্ডা, কাশি, জ্বর হইলে করোনাভাইরাসের লক্ষণ। খাওয়ার আগে আর পরে, সাবান দিয়ে হাত ধুবেন সবে, একথা বলেছে বাংলাদেশ সরকারে। মুখে করলে মাস্ক ব্যবহার, হয়তো করোনাভাইরাস হবেনা আপনার। একথা বলেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের বাঙ্গালী, আমি সকলকে বলি, করোনাভাইরাস হতে এড়িয়ে চলি। ”

দিনমজুর সাইফুল ইসলাম দৈনিক ইত্তেফাককে বলেন, তিনি মাঠে ঘাটে কাজের ফাঁকে গান গেয়ে থাকেন। করোনাভাইরাস উপেক্ষা করে এখনও অনেক লোকজন হাট-বাজারে ঘোরাঘুরি করেন। মূলত সেইসব মানুষকে সচেতন করার জন্যই তার এ গান।

ইত্তেফাক/ এমএএম