নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর হাটখোলা বাজারে পুলিশ ও গ্রামবাসীর সংঘষের্র ঘটনায় ২৫ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত দেড় হাজার গ্রামবাসীকে আসামি করে মামলা করছে পুলিশ। গ্রেফতার আতঙ্কে পুরুষশূণ্য হয়ে পড়েছে ছয়টি গ্রাম।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে, ওই এলাকার কালিকাপুর মাঝাপাড়া, বালাপাড়া, সুরিপাড়া, ময়দানপাড়া, গফুরপাড়া ও ওমরপাড়া গ্রামে বৃদ্ধ ছাড়া কোনো পুরুষ মানুষ বাড়িতে দেখা যায়নি। গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে। অনেকের অভিযোগ, অভিযানের নামে পুলিশের সদস্যরা অসদআচরণ করছে।
আরও পড়ুন: দ্রুত ৩৯তম বিসিএস থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগ, ক্যাডার পাচ্ছেন সবাই
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ সাংবাদিকদের জানান পুলিশের উপর হামলার ঘটনার মামলায় পুলিশ আসামী ধরতে অভিযান চালায়। মামলার আসামীরা সকলে পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে ওই গ্রামের ঈদগা ময়দান নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার্থে বালু দিয়ে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশসহ তিনজন আহত হয়।
ইত্তেফাক/এসি