সাভারে গণপরিবহন শ্রমিকদের বিক্ষোভ

ত্রাণ সহায়তা, শ্রমিকদের কল্যাণের নামে বিভিন্ন শ্রমিক-মালিক সমিতির ব্যানারে চাঁদা আদায় বন্ধ ও অবিলম্বে গণপরিবহন চালুর দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গণপরিবহন শ্রমিকরা। 

মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায়  অবস্থান নিয়ে শতাধিক কর্মহীন গণপরিবহন শ্রমিক এ বিক্ষোভ করেন।  

এ সময় গণপরিবহনের শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে তিন দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ ও পরিবহন মালিকপক্ষের আশ্বাসে  সড়ক থেকে সরে যায় পরিবহন শ্রমিকরা।


ইত্তেফাক/ইউবি