নওগাঁয় আরও ১৫ জন রোগী করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ১৭ জন সনাক্ত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন।
শনাক্তদের মধ্যে রয়েছেন, সাপাহার উপজেলায় ৩ জন, রানীনগর উপজেলায় ৬ জন, মহাদেবপুর উপজেলায় ২জন, পোরশা উপজেলায় ১ জন, মান্দা উপজেলায় ২জন ও আত্রাই উপজেলায় ৩ জন। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
নওগাঁর সিভিল সার্জন ডা: আ. ম. আখতারুজ্জামান আলাল জানান, শনাক্তরা বেশীর ভাগই ঢাকা থেকে ফেরত। ঢাকা থেকে আসার পর জ্বর দেখা দিলেও করোনায় আক্রান্তের আর তেমন কোন লক্ষণ ছিল না। জেলায় এ পর্যন্ত নওগাঁ থেকে মোট ৭৮৩ জনের নমুনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়েছিল। তার মধ্যে ৫১৫ জনের পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তার মধ্য থেকে ১৭ জনের করোনা ভাইরাসের ফলাফল পজেটিভ। বাকীদের নেগেটিভ। এখন হোম কোয়ারেন্টানে আছে ১০৬২ জন এবং প্রাতিষ্ঠানিক কোরাইনটেনে আছে ৩৭ জন।
ইত্তেফাক/এমআরএম