ঢাকার কেরানীগঞ্জে করোনা আক্রান্ত হয়ে নুর উদ্দিন (৬৩) নামের একবৃদ্ধ মারা গেছেন। বুধবার ভোরে পুরান ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
এনিয়ে গত ১২ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়জনে। আক্রান্তের ১০৩ জন।
এতথ্য জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বলেন এর আগে পাঁচজন মারা গেছেন। নুর উদ্দিনকে নিয়ে ছয়জন হলো। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।
তিনি আরও জানান,ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর কেরানীগঞ্জকে বিপজ্জনক জোন হিসাবে ঘোষণা করেছে। এখনও ৫৫ জনের নমুনার ফলাফল হাতে পাওয়ায় অপেক্ষা রয়েছে।
ইত্তেফাক/এমআরএ