কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে কুমিল্লার চৌদ্দগ্রামে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা শ্রীপুর ইউনিয়নের ভাইজকরা মাঠ থেকে ধান কেটে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন সোহাগ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের সদস্য শাহ নেওয়াজ, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য রিফাত, জিয়া উদ্দিন বাবলু, এরশাদ, আরিফ, বাকী মির্জা, রেদওয়ান ও আলিফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে লকডাউন থাকায় কৃষি শ্রমিকের সঙ্কট দেখা দিয়েছে। মাঠে ধান পাকলেও সেই ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। কিভাবে ধান কাটবেন, বাড়ি নেবেন, মাড়াই করবেন, অর্থের সংস্থান হবে-এ চিন্তায় অসহায় হয়ে পড়েছেন কৃষকরা। অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের একদল কর্মী।

আরো পড়ুন: হাজীগঞ্জ উপজেলার শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত 

ভাইজকরা গ্রামের কৃষক মো. তাজুল ইসলাম বলেন, ‘সবাই যদি এভাবে পাশে দাঁড়ায় তাহলে আমরা বড় রকম ক্ষতির হাত থেকে রক্ষা পাব।’ তিনি প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের ধান কাটা অব্যাহত রাখবে। যদি কারও সাহায্যের প্রয়োজন হয় আমাদেরকে জানালে ওই কৃষকের পাশে দাঁড়াব। পাশাপাশি আমরা একটি হেল্প ডেক্স খোলা হয়েছে, কৃষকরা চাইলে আমাদের থেকে সহযোগিতা নিতে পারবেন।’

ইত্তেফাক/এএএম