নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ, এক লাখ টাকা জরিমানা 

বগুড়া শহরের মাটিডালি এলাকায় অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার কারখানায় অভিযান চালিয়ে এক হাজার বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেছে র‌্যাব। বুধবার দুপুরে র‌্যাব-১২ এর সদস্যরা এ নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিক মোস্তাকিম দোলনকে (৪৫) এক লাখ টাকা জরিমানা করে।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী জানান, গোপন সূত্রে খবর পেয়ে শহরের মাটিডালি এলাকায় এই অভিযান চালানো হয়। পরে ১৯৪০ সালের ঔষধ আইন এর ১৮ ধারা ভঙ্গের অপরাধে অনুমোদনহীনভাবে ১ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন, সংরক্ষণ ও বিক্রয়কারী মোস্তাকিন দোলনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম।  

আরো পড়ুন: জীবননগরে প্রথম করোনা রোগী শনাক্ত 

জব্দ করা মালামাল ধ্বংস করা হয় বলে জানান তিনি।

ইত্তেফাক/এএএম