অনলাইনে চাকরির খোঁজ দেবে কর্ম-এক্সিলেন্স বাংলাদেশ

করোনাকালীন সময়ে প্রায় সবাই চাকরি নিয়ে চিন্তিত। এই দুর্যোগ কেটে গেলেও এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে দেশের চাকরির বাজারে। এমন পরিস্থিতিতেই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির খোঁজ খবর ও প্রতিষ্ঠান প্রধানদের এক মঞ্চে নয়ে আসছে অনলাইনে চাকরি খোঁজার জনপ্রিয় মাধ্যম কর্ম ও এক্সিলেন্স বাংলাদেশ। তাদের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে 'কর্ম প্রেজেন্টস অনলাইন জব হান্ট অর্গানাইজড বাই এক্সিলেন্স বাংলাদেশ'।  

এই অনুষ্ঠানের আয়োজকরা জানান, পুরো আয়োজনটি অনলাইনে হবে। আগামী ৩ মে দিনব্যাপী চলা এই অনুষ্ঠানে দিনের বিভিন্ন সময়ে আসবেন একাধিক প্রতিষ্ঠানের প্রধানরা। কথা বলবেন তাদের কি ধরনের কর্মী প্রয়োজন সে সব বিষয়ে।

এক্সিলেন্স বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার রিয়াজ হোসাইন বলেন, আগামী ৩রা মে দিনব্যাপী হবে জব হান্ট। দিনের শুরুতে বেলা ১১টায় ক্যারিয়ার গাইডলাইন সেশনে কি কি চাকরি পাবেন কর্মের অ্যাপে সে বিষয়ে জানানো হবে। এরপর বেলা তিনটায় যুক্ত হবেন ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেল। এরপর চারটায় যুক্ত হবেন প্রিয়শপ ডট কমের সিইও আশিকুল ইসলাম খান। তারা কথা বলবেন  করোনা পরবর্তী সময়ে তাদের কি ধরণের কর্মী প্রয়োজন সে বিষয়ে।

ইফতারের পর রাতের আয়োজনে সারাদিনের আলোচিত বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানাবেন কর্মের কমিউনিটি প্রোগ্রাম ম্যানেজার সাগর খালাসী। এ সময় তার সঙ্গে যুক্ত হবেন এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার এবং র‍্যাপিড ডেলিভারির সিইও সামদানী তাব্রিজ।

ইত্তেফাক/জেডএইচডি