এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটলে তার তদন্ত হওয়া উচিত: বি চৌধুরী

ভোটকেন্দ্র থেকে কোন দলের এজেন্টকেই বের করে দেয়া ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ড. বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘শুনেছি ভোটকেন্দ্র থেকে বিএনপি জোটের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, তবে এ ব্যাপারে আমি নিশ্চিত নই। যদি এমন ঘটনা ঘটেও থাকে তাহলে তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।’

রবিবার ঢাকা-১৭ আসনের বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের বারিধারা কসমোপলিটন ক্লাব কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ‘সারাদেশে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ করা হচ্ছে। আশা করছি, এর মাধ্যমে দেশবাসী একটি ভালো ফল পাবে।’

আরও পড়ুনঃ নির্বাচন নিয়ে সন্তুষ্ট বিদেশি পর্যবেক্ষকরা

নিজের ভোটকেন্দ্রের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট ড. বি চৌধুরী। তিনি সাংবাদিকদের জানান, ভোটকেন্দ্রে পরিবেশ নিয়ে আমি সন্তুষ্ট। এখন মুন্সীগঞ্জ যাচ্ছি। যাওয়ার সময় হয়তো বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রের পরিবেশ দেখতে পারবো।

ইত্তেফাক/জেডএইচডি