জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ভোট দিয়ে সাকিবের শ্লোগান

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে মনোনয়নপত্র না কিনে আওয়ামী লীগের প্রচারণায় অংশ নেন তিনি। 

রবিবার স্বাধীনতার স্বপক্ষের দলকে ভোট দিতে ভুলেননি তিনি। ভোট দিয়ে তার ছবি প্রকাশ করেছেন নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে। ছবির সঙ্গে হ্যাশ ট্যাগ দিয়ে সাকিব লিখেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। 

উল্লেখ্য, রবিবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়। সারাদেশে বড় কোনো সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে এই ভোটগ্রহণ।

আরো পড়ুন: কিশোরীদের গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন

ইত্তেফাক/জেডএইচ