নির্ধারিত সময়ের আগেই থ্রিজি ও ফোরজি সেবা চালু

মোবাইলে ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা নির্ধারিত সময়ের আগেই চালু হয়েছে। নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর রবিবার সন্ধ্যার দিকে দ্রুত গতির এই ইন্টারনেট সেবা উন্মুক্ত করে দিয়েছে অপারেটররা।

এর আগে শনিবার দুপুরে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।  সোমবার রাত ১২টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ থাকার কথা ছিল।  তবে রবিবারই থ্রিজি ও ফোরজি ইন্টারনেট চালু করার নির্দেশ দেয় বিটিআরসি।

বিটিআরসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ও গুজব প্রতিরোধে সরকারের নির্দেশনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। 

আসন্ন সংসদ নির্বাচনের ভোটের আগে অপপ্রচার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনকে ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাবনা দেয় পুলিশের গোয়েন্দা বিভাগ।

আরো পড়ুন: নাটোর-৩: বেসরকারি ফলে জয়ী জুনাইদ আহমেদ পলক

ইত্তেফাক/জেডএইচ