চট্টগ্রাম-৭: বেসরকারি ফলে বিজয়ী ড. হাছান মাহমুদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন দুই লাখ ১৭ হাজার ছিয়াশি। তার নিকট প্রতিদ্বন্দ্বী ধানের শীষ পেয়েছে ৬ হাজার একশত পঞ্চাশ ভোট।  

তাকে বিজয়ী করায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ড. হাছান মাহমুদ।

আরও পড়ুনঃ চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর যাবেন এরশাদ

রবিবার সকাল ৮ টায় সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এরপরই বিভিন্ন জায়গা থেকে সংঘর্ষের খবর আসতে থাকে। ভোটগ্রহণ চলকালে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক’শ নেতাকর্মী। নিহতদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও ইসলামী ছাত্রসেনার নেতাকর্মী রয়েছেন বলে দলগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ইত্তেফাক/কেকে