সফিউল ইসলাম মহিউদ্দিনের খাদ্য সহায়তা পেলো ঢাকার মানুষ

ঢাকা-১০ আসনের নিম্নবিত্তের মানুষজন সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন এর পক্ষে ত্রাণ সামগ্রী গ্রহণ করেছেন। শনিবার হাজারীবাগ লেদার কলেজ মাঠ থেকে তার এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া।

এই খাদ্য সহায়তায় মানুষের হাতে চাল, তেল, লবণ এবং আলু তুলে দেয়া হয়। এই ধাপে সামাজিক দূরত্ব মেনে এই কার্যক্রম পরিচালনার জন্য ৫০০ মানুষকে সহায়তা প্রদান করা হয়। ধাপে ধাপে এই আসনে আরো খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়। সামাজিক দূরত্ব মেনে কাজটি পরিচালনা ও শৃঙ্খলা বজায় রাখতে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়ার মাধ্যমে এই কাজটি করা হচ্ছে বলে জানা যায়।

ত্রাণ সামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান বাবুল ও ঢাকাবাসী সংগঠনের সভাপতি শুকুর সালেক ও ঢাকা রাইটারস ফোরামের সভাপতি হুমায়ুন আহমেদ মন্টু।

ইত্তেফাক/আরএ