প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে বিশ্ব কার্যত অচল। অনেক দেশে চলছে লকডাউন। তবে এরই মধ্যে বিভিন্ন দেশ জারি করা অনেক বিধিনিষেধ তুলে নিতে শুরু করেছে। এ তালিকায় যুক্ত হল থাইল্যাল্ড।
দেশটি ইতিমধ্যে রেস্তোঁরা চালু ও অ্যালকোহল বিক্রি শুরু করেছে। তবে বার খুললেও মদ কিনে নিয়ে বাড়িতে বসে খেতে হবে। তবে কিছু খাবারের দোকানে বসেও খেতে পারবেন বলে খবরে বলা হয়েছে।
এখন পর্যন্ত থাইল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৮৭ জন। মারা গেছে ৫৪ জন।
এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৫ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষের।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।
তবে আশার খবর বিশ্বের বিভিন্ন দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। বিবিসি।
ইত্তেফাক/এসআর