করোনা মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরকে সুরক্ষা সামগ্রী দিল রাজউক 

করোনা রোগীদের চিকিৎসা সেবা উন্নয়নে এবং ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরকে সুরক্ষা সামগ্রী দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ সোমবার রাজউকের সদস্য উন্নয়ন মেজর সামসুদ্দিন আহমদ চৌধুরী (অব.) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদের কাছে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। 

সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে- ১০০০টি এন-৯৫ মাস্ক, ১০০ বক্স ল্যাটেক্স গ্লাভস ও ৫০টি থার্মোমিটার।  

রাজউকের সব কর্মকর্তার ও কর্মচারীদের পক্ষ থেকে এই সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

ইত্তেফাক/কেকে