‘জিও নিউজের মালিক গ্রেফতার’ গণমাধ্যম স্বাধীনতায় শীর্ষ হুমকিগুলোর একটি

৩৪ বছরের পুরনো এক মামলায় গ্রেফতার হন জঙ্গ এবং জিও গ্রুপের এডিটর ইন চিফ মীর শাকিল উর রেহমান। যা সংবাদমাধ্যমের স্বাধীনতায় শীর্ষ হুমকিগুলোর মধ্যে একটি।

সংবাদমাধ্যমের জন্য হুমকি স্বরূপ এমন ১০টি মামলার তালিকা করে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত টাইম ম্যাগাজিন। সেই তালিকায় পাকিস্তানে মীর শাকিল উর রেহমানের নাম আসে। 

টাইম ম্যাগাজিনে বলা হয়, ‘সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কিছু কারাগার এবং আটকের স্থান ভাইরাস ছড়ানোর হটস্পট হয়ে উঠেছে। যাতে কিছু সাংবাদিক তাদের কাজের সঙ্গে সম্পর্কিত অভিযোগে কারাবন্দী। এর মানে হচ্ছে করোনা ভাইরাস আরও প্রাণঘাতী হয়ে উঠেছে।’

জিও গ্রুপের এডিটর ইন চিফ মীর শাকিলের গ্রেফতারের দিকে ইঙ্গিত করে বিশ্বের এই নামকরা ম্যাগাজিনে বলা হয়, ‘করোনা মহামারি প্রস্তুতি নিয়ে রাষ্ট্রের সমালোচনা বন্ধ করতেই তাকে টার্গেট করেছে সরকার।’

১২ মার্চ মীর শাকিল উর রেহমানকে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। 
১৯৮৬ সালে লাহোরে অবৈধভাবে জমি অধিগ্রহণের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

জিও গ্রুপ জানায়, জমি অধিগ্রহণের জন্য নয়, সংবাদমাধ্যমের অনুসন্ধানের কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। 

বিবৃতিতে জিও গ্রুপ বলছে, ‘গত ১৮ মাসে আমাদের প্রতিবেদক, প্রযোজক এবং সম্পাদকদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১২টিরও বেশি হুমকিমূলক নোটিশ পাঠায় এনএবি। ওই সংস্থাটিকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিবেদনের কারণে আমাদের চ্যানেল বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়।’

ইত্তেফাক/জেডএইচ