কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আ.ক.ম সরওয়ার জাহান বাদশা। তিনি ২ লাখ ৭৬ হাজার ৯৭৮ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা পান ৩ হাজার ৪২০ ভোট।
আসনটি দৌলতপুর উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। ভারত সীমান্ত সংলগ্ন এ আসনে হাল নাগাদসহ মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪১ হাজার ১১২। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭০ হাজার ৬৮৭ জন। নারী ভোটার এক লাখ ৭০ হাজার ৪২৫ জন।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- আ.ক.ম সরোয়ার জাহান বাদশা (নৌকা প্রতীক), রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা (ধানের শীষ প্রতীক), শাহরিয়ার জামিল (লাঙ্গল প্রতীক), নাজমুল হুদা (হাতপাখা প্রতীক) এবং আশরাফুল আলম (টেলিভিশন)।
আরো পড়ুন: শেখ হাসিনা: গণতন্ত্রের প্রতীক থেকে লৌহমানবী
রবিবার সকাল ৮ টায় সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলকালে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ইত্তেফাক/জেডএইচ