বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ বুধবার

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার (৬ মে) কনস্যুলার সেকশনসহ বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা অব্যাহত থাকবে। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ মে এবং তার পরবর্তী সময়ে সাধারণ কার্যদিবস অনুযায়ী আমেরিকান নাগরিকদের জরুরি সেবা প্রদান করা হবে। তবে দীর্ঘায়িত সরকারি ছুটির জন্য জরুরি প্রয়োজনে তারা ৮৮-২-৫৫৬৬২০০০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিশ্বব্যাপী স্বাস্থ্য সতর্কতা নির্দেশনা  জারি করে। অনির্দিষ্টকালের জন্য দেশের বাইরে থাকার পরিকল্পনা না থাকলে যুক্তরাষ্ট্রের সকল নাগরিককে দেশে ফিরে আসার জন্য তাগিদ দেওয়া হয়েছে। 

সর্বশেষ হালনাগাদ তথ্য পেতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’ (STEP https://step.state.gov/step/) ওয়েবসাইটে এ নিবন্ধন করার অনুরোধ জানানো হচ্ছে। 

জরুরি অবস্থায় বাংলাদেশে থাকা আমেরিকান নাগরিকরা দূতাবাসে ফোন করতে পারবেন এই নম্বরে (৮৮) (০২) ৫৫৬৬-২০০০ 

কভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্যের জন্য সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশনের (CDC) এর ওয়েবসাইট দেখুন : https://www.cdc.gov/coronavirus/2019-ncov/index.html

কভিড-১৯ সংক্রান্ত তথ্য দূতাবাস ওয়েবসাইটেও পাবেন: https://bd.usembassy.gov/covid-19-information/ 

কভিড-১৯ এর কারণে আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড লাইব্রেরি এবং এডুকেশন ইউ এস এ এডভাইসিং সেন্টার জনসাধারণের জন্য এখন বন্ধ। ইন্টারনেট এ ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে সেবা ও তথ্যসমূহ প্রদান করে যাচ্ছে দূতাবাস। 

যুক্তরাষ্ট্র দূতাবাসের ইংরেজি ওয়েবসাইট (https://bd.usembassy.gov/) ও বাংলা (https://bd.usembassy.gov/bn/) ওয়েবসাইট। 

ফেসবুক (@bangladesh.usembassy) ও টুইটার (@usembassydhaka) এর মাধ্যমে যুক্ত থেকে আমাদের সাথেই থাকুন।

ইত্তেফাক/জেডএইচ