করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সদস্যদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার উপহার দিয়েছে ঢাকার চীনা দূতাবাস। আজ মঙ্গলবার (৫ মে) দূতাবাসের পক্ষ থেকে এই উপহার দেওয়া হয়।
চীনা দূতাবাসে ডিকাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের নিকট এই উপহার সামগ্রী তুলে দেন দূতাবাসের পলিটিক্যাল বিভাগের অ্যাটাচে ফেং ঝিজিয়া ও থার্ড সেক্রেটারি ইয়াং জিয়ানমাও।
করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য ডিকাব সদস্যদের এই উপহার দেওয়া হয়েছে। ডিকাবকে দেওয়া চীনা দূতাবাসের পক্ষ থেকে উপহারে রয়েছে দুই হাজার মাস্ক ও চার বক্স হ্যান্ড স্যানিটাইজার।
আরো পড়ুন: পাবনায় দু’জন স্টাফ নার্স করোনা আক্রান্ত
উল্লেখ্য, ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’ শ্লোগান নিয়ে চীন দূতাবাস বাংলাদেশের বিভিন্ন সংস্থাকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই ও কিট বিতরণ করে আসছে। তারই ধারাবাহিতায় ডিকাবকে এই উপহার দিল দূতাবাস।
ইত্তেফাক/এএএম