পথশিশুদের জন্য রান্না করা খাবার বিতরণ

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে তীব্র খাদ্য সংকটে থাকা পথশিশু ও ভিক্ষুকদের হাতে রান্না করা খাবার পৌঁছে দিলো করোনা ভলেন্টিয়ার্স নেটওয়ার্ক নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার বিকালে রাজধানীর মিরপুর ১ ও ১২ নাম্বারে তাদের রান্নাকরা খাবার বিতরণ করা হয়।

 

জানা গেছে, কয়েকজন তরুণের সমন্বয়ে সংগঠনটি বিভিন্ন জনের কাছ থেকে পাওয়া অনুদানের টাকায় খাদ্যসামগ্রী কিনে রান্না করে বিতরণ করছেন। কানাডা প্রবাসী শেখ সাহিদুর রহমান ও মো. বাশারের সহযোগিতায় এসব খাবার বিতরণ করেন রাসেল ইসলাম, আরসান কাফি সাজু. শেখ আহসান হাবিব তুর্য, মো. মেহেদি হাসান মিলন, ইনজাম ইফরাদ ও শোভন। আগামী শনিবার তারা আরও ৪০০ প্যাকেট খাবার বিতরণ করবে বলে জানিয়েছেন।

 

ইত্তেফাক/এএম