বিশ্ব অর্থনীতির টু কি টাকি

শস্য রপ্তানি স্থগিত রাশিয়ার

আগামী ১ জুলাই পর্যন্ত রাশিয়া থেকে গম, সরিষা, যব ও ভুট্টাসহ সব ধরনের শস্য রপ্তানি স্থগিত করা হয়েছে। সম্প্রতি রাশিয়ার কৃষি মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। নভেল করোনা ভাইরাসের মধ্যে অভ্যন্তরীণ বাজার সরবরাহের শৃঙ্খলা রক্ষা ও খাদ্যদ্রব্যের মূল্য সাধ্যের মধ্যে রাখতে দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্রে ডিপার্টমেন্টাল

স্টোরগুলো বন্ধের উপক্রম

যুক্তরাষ্ট্রের ম্যাসিজ ডিপার্টমেন্টাল স্টোরসহ নর্ডষ্ট্রম ও জেসিপেনির মতো শীর্ষ ও আইকনিক ডিপার্টমেন্ট স্টোর চেইনগুলো দেউলিয়া হওয়ার পথে রয়েছে। নভেল করোনা ভাইরাসের আঘাতে অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে এরা। এরই মধ্যে কোম্পানিগুলো দীর্ঘদিন দোকান বন্ধ রাখার পাশাপাশি কর্মী ছাঁটাইয়ে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্রে লকডাউন ঘোষণার পর মার্চে দেশটিতে পোশাক ও আনুষঙ্গিক পণ্য বিক্রি কমে গেছে অর্ধেকেরও বেশি। এপ্রিলে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।—নাঈমা সুলতানা