লক্ষ্মীপুর-২: বেসরকারি ফলে জয়ী স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুল

লক্ষ্মীপুর-২ (রায়পুর, সদরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী শহিদ ইসলাম পাপুল আপেল প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৭৮৫ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইয়া (ধানের শীষ) প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৬৫ ভোট।

এর আগে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে। রায়পুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।