করোনার মধ্যে যথাযোগ্য মর্যাদায় ইউরোপে পালিত হলো ভিই ডে

করোনা ভাইরাসের হানায় জারি করা লকডাউনের মধ্যেই ইউরোপে পালিত হলো ভিক্টোরি ইন ইউরোপের (ভিই) ৭৫তম বার্ষিকী। ১৯৪৫ সালে শেষ হওয়া দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানির নািস বাহিনীর বিরুদ্ধে বিজয়ের হীরক জয়ন্তী হিসেবে গতকাল ৮ মে দিনটি বিশেষভাবে উদ্যাপিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। ফলে বিভিন্ন দেশ নিজস্বভাবেই দিনটি আলাদা আলাদাভাবে পালন করেছে।

গতকাল দিনের শুরুতে ব্রিটেনের প্রিন্স অব ওয়েলস এবং ড্যাচেস অফ কর্নওয়েলের নেতৃত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া সব নারী ও পুরুষদের সম্মান জানাতে সকাল ১১টায় পুরো দেশ জুড়ে দুই মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিরোধী লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার এবং স্কটিশ ফাস্ট মিনিস্টার নিকোলা স্টারজনসহ সব রাজনৈতিক নেতারা ঐ সময় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই মিনিটের নিরবতা পালনে অংশ নেন। এছাড়া ফ্রান্স ও জার্মানিসহ অন্যান্য দেশেও সীমিত পরিসরে দিবসটি পালন করা হয়। —ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান