সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের (বিজেসি) উদ্যোগে সাংবাদিকদের জন্য করোনা নমুনা সংগ্রহ বুথ চালু

দুর্যোগময় পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন গণমাধ্যম কর্মীরা। এরই মাঝে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন সাংবাদিক। আক্রান্ত প্রায় ৬০ জন। এমন প্রেক্ষাপটে গণমাধ্যম কর্মীদের জন্য করোনা পরীক্ষা সহজ করতে স্বাস্থ্য অধিদপ্তরকে সঙ্গে নিয়ে রাজধানীতে আলাদা বুথ চালু করেছে বিজেসি।

আজ সোমবার (১১ মে) প্রথম দিনে নমুনা সংগ্রহ করা হয় ১২ জনের। এই কার্যক্রমে প্রথম অগ্রাধিকার হিসেবে গণমাধ্যম কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা করোনা পরীক্ষার সুযোগ পাবেন। 

আরও পড়ুনঃ সংসদ সদস্য সম্পর্কে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেয়ায় মামলা

এই কার্যক্রমে ল্যাব, কীট, টেকনিশিয়ান দিয়ে ব্যবস্থাপনায় সহযোগিতা করছে গাজী গ্রুপ। চিকিৎসা সংক্রান্ত সহায়তা দিচ্ছে অলওয়েল ডটকম। এছাড়াও সহোযোগিতা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

ইত্তেফাক/ এমএএম