ঝিনাইদহের মহেশপুরে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল সাহায্য বিতরণ করেছেন। মঙ্গলবার (১২ মে) সকালে মহেশপুর প্রেসক্লাবের হলরুমে প্রায় ১’শ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে এই সাহায্য বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- মহেশপুর প্রেসক্লাবের সভাপতি ও মানবাধিকার কর্মী আব্দুর রহমান, মহেশপুর পৌর জাপার সভাপতি আব্দুল কাদের আলম, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, উপজেলা জাপার সাধারণ সম্পাদক মকলেচুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, যুব সংহতির সভাপতি আজাদুর রহমান আজাদ, সাংবাদিক এনামুল হক দুলু, জাহিদুল ইসলাম, দাউদ হোসেন ও নাজমুল হোসেন প্রমুখ।
আরো পড়ুন: মধুখালীতে অসহায় কর্মহীনদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ
শফিকুল আজম খাঁন চঞ্চল বলেন, ‘বর্তমান সরকার করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সাধারণ মানুষের পাশে থেকে এ যুদ্ধ চালিয়ে যেতে চায়।’ তিনি সকলকে আতঙ্কিত না হয়ে জনসেচতনতা বৃদ্ধির আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘সরকার নিম্ন আয়ের মানুষের জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে।’
ইত্তেফাক/এএএম