একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে পল্লীবন্ধু এরশাদের ভাগিনা মহাজোটের প্রার্থী আহসান আদেলুর রহমান আদেল লাঙ্গল প্রতীক নিয়ে ২ লাখ ৩৬ হাজার ৯শত ৩ ০ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোঃ শহিদুল ইসলাম হাতপাখা প্রতীক নিয়ে ২৭ হাজার ২শ ৯৪ ভোট পেয়েছেন।
সৈয়দপুর ও কিশোরগঞ্জ সহকারী রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৯৩২। এর মধ্যে মহাজোট প্রার্থী লাঙ্গল প্রতীকে পেয়েছে ১লাখ ৩৭হাজার ৩৫৯ ভোট, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীক পেয়েছে ৯হাজার ৬১৪ ভোট, ন্যাপের আব্দুল হাই সরকার আম প্রতীক ২৭৬ ভোট, স্বতন্ত্রপ্রার্থী মিনহাজুল ইসলাম মিনহাজ সিংহ প্রতীক পেয়েছে ২হাজার ৬৩৫ ভোট।
সৈয়দপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৮৯ হাজার ৬৩ ভোট। এর মধ্যে লাঙ্গল প্রতীক পেয়েছে ৯৯ হাজার ৫৭১ভোট,হাতপাখা প্রতীক পেয়েছে ১৭হাজার ৬৮০ভোট,আম প্রতীক ৪০৩ ভোট, স্বতন্ত্রপ্রার্থী (সিংহ প্রতীক) পেয়েছে ৬ হাজার ৭৫৪ ভোট।
আরও পড়ুনঃ বগুড়া-৩: বেসরকারি ফলে জয়ী জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার
সারাদিনে নিরবিছিন্নভাবে ভোট গ্রহনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭১ হাজার ৯৯৫ ভোট।
ইত্তেফাক/নূহু